পাথরঘাটায় সন্ত্রাসী স্টাইলে জমি দখলের অভিযোগ, ৭ জনকে কুপিয়ে জখম

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় সন্ত্রাসী স্টাইলে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার যের ধরে ডুয়েট সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসানের বাড়িতে শতাধিক সন্ত্রাসী, দেশীও অস্ত্র নিয়ে হামলা

চালায়। এসময় কয়েকজনকে কুপিয়ে জখম ও বাড়িঘরে লুপপাট করে আগুন লাগিয়ে দেয়।

ভুক্তভোগীরা জানায়, এলাকার মামলাবাজ চিহ্নিত ভুমি দস্যু আলতাফ নাজির এবং তার ছেলে সাইফুল নাজির, আনিসুর রহমান, স্থানীয় গুরু নামে খ্যাত সাইদুর রহমান, জলদস্যু আলমগীর, খলিল, সেলিমসহ প্রায় দুই থেকে তিনশ অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে ডুকে লুটপাট চালায়। এসময় নারীসহ ৭ জনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ব

অপরদিকে ভুক্তভোগী পরিবারে পুরুষ সদস্যরা এসব সন্ত্রাসীদের ভয়ে আতংকে ঘরছাড়া রয়েছে। এদিকে এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে আটক করেনি পুলিশ। এ বিষয়ে পাথরঘাটা থানার ওসির নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি কোন রেসপন্স করেনি।

Recommended For You