দিনাজপুরে কম্বল বিতরণ করল জাতীয় নাগরিক কমিটি

দিনাজপুরে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। এমন সময় দরিদ্র্য শীতার্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিনাজপুর জেলার বাঙ্গিবেচা ব্রিজ সংলগ্ন এলাকার হিজড়া পল্লী পরিদর্শন করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য বৃন্দ। এসময় অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১০ টি কম্বল বিতরণ করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি ডাঃ মোঃ আব্দুল আহাদ, দিনাজপুর জেলার নাগরিক কমিটির প্রতিনিধি ইফাদ জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয় মিশু আলি সুহাস।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মিশকাত আরেফিন শাকিল,হযরত আলী অনিক,রাজু,মিষ্টি  তৌফিক ইসলাম, অন্তুখান, সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বৃন্দ।

কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান, তারা উত্তরবঙ্গের সাথে হওয়া বৈষম্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবেন এবং হিজরা পল্লীর এই মানুষগুলোর জন্য পূর্ণবাসনের চেষ্টা করবেন।

এ পল্লীর নাম হিজরা পল্লী হলেও এখানে মূলত ১৫০০ জন সাধারণ মানুষ বসবাস করেন, যার মধ্যে হিজরা মাত্র ৩০ জন। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে একদল দুষ্কৃতকারী এই পল্লীর মানুষের ঘরবাড়ি লুটপাট করে। এমনকি ঘরের টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায়।

Recommended For You