জমিজমা সংক্রান্ত বিরোধে সাংবাদিকসহ ৪ জনকে পিটিয়ে জখম

বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা এবং ভাই অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি এলাকায় ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সাথে ওই এলাকার সাংবাদিক জামাল মীর পরিবারের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে জোর করে চাষাবাদ করতে গেলে বাধা দেন সাংবাদিক জামাল মীরের বাবা, মা ও ভাই। এসময় কুদ্দুস মীরসহ তার লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

হামলায় জামাল মীরের বাবা, মা ও ভাই আহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছালে সাংবাদিক জামাল মীরও প্রতিপক্ষদের হামলার শিকার হন।আহত চারজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাংবাদিকের বাবা এবং ভাইয়ে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।

Recommended For You