
বরগুনা জেলায় আধুনিক চিকিৎসা সুবিধার এক নতুন যুগের সূচনা হয়েছে। আদম আম্বিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ইতোমধ্যেই স্থানীয় জনগণের আস্থা ও প্রশংসা কুড়িয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাসপাতালটি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। এক সময় বরগুনার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা ঢাকায় যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে দিয়েছে আদম আম্বিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এখানে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা, আধুনিক ল্যাবরেটরি, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম, ফার্মেসি, এবং দ্রতগামী অ্যাম্বুলেন্স সেবা— সবকিছুই একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে।
হাসপাতালে রয়েছে নারী ও শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, সার্জারি ইউনিট, অভিজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের সমন্বয়ে হাসপাতালটি প্রতিদিন এখানে আগত রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। শুধু চিকিৎসা নয়, মানবিক উদ্যোগেও এগিয়ে রয়েছে এই প্রতিষ্ঠান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দরিদ্র ও অসহায় রোগীদের জন্য নিয়মিতভাবে বিশেষ ছাড় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি অত্র হাসপাতালের যে সকল মায়েদের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয় তাদের সে সকল নবজাতককে ৬ মাস পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক এর মাধ্যমে বিনা ভিজিটে চিকিৎসা প্রদান করা হয়।
হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান ও মোঃ ফেরদৌস বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র চিকিৎসা দেওয়া নয়, বরং মানবিকতার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানো। বরগুনার মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। “আমরা চাই, বরগুনার মানুষ ঢাকায় না গিয়ে এখানেই সব ধরনের আধুনিক চিকিৎসা পায়। এ ছাড়াও অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ নাসিম উদ্দিন আহমেদ প্রতি মাসের প্রথম ও শেষ শনিবার বিনা ভিজিটে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন মানুষের হাসিই আমাদের প্রাপ্তি।”
স্থানীয় বাসিন্দারা জানান, আদম আম্বিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় জেলার স্বাস্থ্যসেবায় এক বিপ্লব ঘটেছে। গ্রামের মানুষ এখন সহজে চিকিৎসা নিতে পারছেন, চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন, এবং সময়মতো পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন। বরগুনার মতো তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জেলায় এই ধরনের বেসরকারি স্বাস্থ্য উদ্যোগ এক নতুন আশা জাগিয়েছে। চিকিৎসা সেবা, প্রযুক্তি ও মানবিক দায়িত্ববোধের সমন্বয়ে আদম আম্বিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হয়ে উঠছে বরগুনাবাসীর স্বাস্থ্য নির্ভরতার নতুন ঠিকানা।




