
বরগুনার আমতলী উপজেলার নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। একটি কুচক্রি মহল আমতলীতে যোগদান করার পূর্বের কিছু ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পত্রিকায় অপপ্রচার চালাচ্ছেন।
জানা যায়, মোঃ রোকনুজ্জামান খান আমতলী উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন চলতি বছরের ১৩ জুন। যোগদান করার পর আমতলীর সাধারণ মানুষের কাছে একজন মানবিক সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। এমনকি আমতলী উপজেলার বিভিন্ন খাতে চলমান উন্নয়নমূলক কাজগুলো সঠিক ভাবে হচ্ছে কি না তার তদারকি করে আসছেন তিনি। এতে অবৈধভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সুবিধা নিতে না পেরে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে মিথ্যা অসত্য তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রনেদিতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা আমতলীতে যোগদান করার পূর্বে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার থাকা অবস্থায় কিছু ছবি দিয়ে সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে আমতলীর ‘ইউএনও এর সাথে আওয়ামীলীগের নেতাদের সখ্যতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ই এপ্রিল পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা অবস্থায় তার মাকে আমতলী থেকে ঢাকা পাঠিয়ে দেওয়ার সময় আমতলী নতুন বাজার চৌরাস্তা সংলগ্ন হোটেল সকাল সন্ধ্যায় বসে কয়েকজন সরকারি কর্মকর্তার সাথে নাস্তা খান এসময় আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী মোঃ শামসুল হক তাদের দেখে ওখানে বসেন। টেবিল এর একপাশে পাথরঘাটা ও আমতলীর কিছু সরকারি কর্মকর্তা বসার পরেও চেয়ার খালি থাকায় ওই আওয়ামীলীগ নেতা খালি চেয়ার এ বসে পরক্ষনেই চলে যান এসময় কে বা কারা ছবি তুলে রাখেন।
পরে ১৩ই মে আমতলীতে যোগদান করার পরে সুষ্ঠ ও সুন্দর মতো আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপালন করে যাচ্ছেন। একটি মহল উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সুবিধা নিতে না পেরে সেই ছবি দিয়ে আওয়ামীলিগের নেতাদের সাথে ইউএনও সখ্যতা । আওয়ামীলিগ পূর্ণবাসনে ইউএনও শিরোনামে নিউজ করায়। অপর একটি ছবিতে উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আলহাজ নূরুল ইসলাম মৃধার ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাল আল মামুন বিপ্লবের সাথে সখ্যতা শিরোনামে সংবাদ প্রকাশ করে। উল্লেখ আবদুল্লাল আল মামুন বিপ্লব ২০১৩ সাল থেকে খাদ্য কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরি করে আসছেন। আবদুল্লাল আল মামুন বিপ্লব যে ছবিটি প্রকাশ করা হয়েছে ওই ছবিটি হলো পটুয়াখালীর কলাপাড়া বরগুনা আমতলীর খাদ্য অফিসারদের একটি পারিবারিক অনুষ্ঠানের ছবি। আবদুল্লাহ আল মামুন বর্তমানে কোন রাজনীতির সাথে জড়িত নয় সে সরকারি কর্মকর্তা হিসেবে চাকুড়ি করছেন সেই ছবি প্রকাশ করে আওয়ামীলিগ সখ্যতার কথা বলা হয়েছে।
আসলে সরকারি কর্মকর্তার সাথে উপজেলা নির্বাহী অফিসারের ছবি তোল আওয়ামীলীগ সখ্যতা হয় কিভাবে এই প্রশ্ন আমতলী উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল নেতাদের । আমতলী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল আহম্মেদ খান বলেন এ নিউজ এর কোন ভিত্তি নেই আমরা কখনো তাকে আওয়ামীলিগ নেতাদের সাথে সখ্যতা দেখি নাই।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান বলেন, আমি আমতলীতে যোগদান করার পরে কোন আওয়ামীলিগ নেতাদের সাথে বৈঠক করার প্রশ্নই আসে না। আমি তাকে চিনি না।




