জামায়াতে যোগ দিলেন তিনবারের উপজেলা চেয়ারম্যানসহ ২ জন

বরগুনার বামনা উপজেলার সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিজ দল ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন।

রবিবার (২ নভেম্বর) উপজেলা জামায়াতের জনসভায় আনুষ্ঠানিক ভাবে জামায়াতে যোগ দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মানজুরুর রব মুর্তজা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দিনার তালুকদার। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।

এসময় সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দিনার তালুকদার বলেন, আমি দীর্ঘদিন এই বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম। মামলা খেয়েছি, জেল খেটেছি। দলের পেছনে ১৮ লক্ষ টাকা ব‍্যায় করেছি। কিন্তু শেখ হাসিনার চেয়েও দ্বিগুণ ভয়ঙ্কর তারা (বিএনপি)। যেভাবে চাদাঁবাজি, লুটপাট, জমি দখল মানুষের উপর নির্যাতন করে আসছে তা আমি সহ্য করতে পারিনি তাই বিএনপি ছেলে জামায়াতে যোগ দিয়েছি।

 

 

ফরহাদ/কেনএন

Recommended For You