বরগুনায় নারী উন্নয়নে অবদান রাখায় ১২ জনকে সম্মাননা

নারী উন্নয়ন, নেতৃত্ব ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে বরগুনায় ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (TFGBV) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী নেতৃত্ব, ডিজিটাল উন্নয়ন, ধাত্রীসেবা, কমিউনিটি ক্লিনিক, নারী অধিকার ও উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন— জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বরগুনার প্রথম মহিলা আইনজীবী অ্যাড. সেলিনা আক্তার, বিশেষ পিপি (নারী ও শিশু) রনজুয়ারা শিপু, মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, সমাজসেবক সুখরঞ্জন শীল, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আজমিরি বেগম, ডেন্টাল সার্জন ডাক্তার মনিজা জলি, বরগুনা রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লায়লা আনজুমান, কমিউনিটি ক্লিনিকের খালেদা আক্তার, ধাত্রী মাতা অঞ্জলি রানী দাস, ন্যাপকিন উদ্যোক্তা সেফালি আক্তার মরিয়ম এবং অনলাইন উদ্যোক্তা অন্তরা আক্তার সেতু।

প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এতে কারিগরি সহায়তা দিয়েছে GFA Consulting Group, এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)। বরগুনায় প্রকল্পটির বাস্তবায়ন করছে লোকবেতার ৯৯.২ এফএম।

 

খান নাঈম/মানবকাল

Recommended For You