দেশের উন্নয়নে খালেদা জিয়াকে দরকার; নুরুল ইসলাম মণি

‘দেশে উন্নয়নে খালেদা জিয়াকে সরকার দরকার’ বলে মন্তব্য করেন আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০৯ বরগুনা -২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বামনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ‍্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা করেন। এসময় নুরুল ইসলাম মনি আরো বলেন, আমার আসন থেকে কাষ্টিং ভোটের ৯০% ভোট জনগন ধানের শীর্ষে দিবে।

পথসভায় বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, ইসা খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, মোঃ ইকবাল কোরাইশি বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সজীব হোসেন মুন্নাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

ফরহাদ/মানবকাল

Recommended For You