লাল-সবুজের পতাকায় আবদ্ধ হয়ে সবাই একসঙ্গে এগিয়ে যাবো দেশ গড়ার প্রত্যয়ে: ডা: আব্দুল আহাদ

১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনে রক্ত, ত্যাগ আর অসীম সাহসিকতার বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। নয় মাসের রুদ্ধশ্বাস সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পেয়েছিল কাঙ্ক্ষিত বিজয়, পেয়েছিল নিজের পরিচয়—স্বাধীন বাংলাদেশ। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, বীর মুক্তিযোদ্ধাদের এবং সেইসব মা-বোনকে, যাঁদের ত্যাগে রচিত হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস। বিজয় দিবস শুধু অতীতের স্মৃতি নয়, এটি আমাদের ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা। এই দিন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, ন্যায় ও মানবিকতার পক্ষে কাজ করতে। বিজয়ের চেতনা ধারণ করেই একটি উন্নত, সুশাসিত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজ সময়ের দাবি। মহান মুক্তিযুদ্ধের আদর্শ—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে পারি।

মহান বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজের পতাকায় আবদ্ধ হয়ে সবাই একসঙ্গে এগিয়ে যাবো দেশ গড়ার প্রত্যয়ে।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

ডা: আব্দুল আহাদ
যুগ্ম মুখ্য সমন্বয়ক
জাতীয় নাগরিক পাট্টি
সদস্য সচিব, ন্যাশনাল হেলথ এলায়েন্স

Recommended For You