দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জনগণের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যার যেটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি। তারেক রহমানের আগমন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় করেছেন।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

Recommended For You