
বরগুনার বেতাগীতে ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’ এর আওতায় ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) এ কার্যক্রম শুরু হয়ে চলতে আগামী চারদিন। এতে অংশ নিচ্ছে বেতাগী উপজেলার দুগ্ধ সমবায় ও বদনিখালী দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের ৫০ দুগ্ধ খামারি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমবায় অধিদপ্তরের নিবন্ধন ও মহা পরিচালক মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ, বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. আতিকুল ইসলাম।
এ আয়োজনে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। প্রশিক্ষণে ঢাকার অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমেনপ্রশিক্ষনার্থীদের নানান দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হবে। এতে স্থানীয় খামারিরা উপকৃত হবে বলে আশা করছেন আয়োজকরা।




