ছবি ফ্লপ, তাই পারিশ্রমিক নেননি শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে প্রায় দুই দশক আগের এক ঘটনা সামনে এনেছেন প্রযোজক কেসি বোকাদিয়া। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত হাম তুমহারে হ্যায় সনম ছবির ব্যর্থতার পর পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেতা। প্রযোজকের দাবি, ছবিটির জন্য প্রায় ৯৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন শাহরুখ। তবে মুক্তির পর ছবিটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পারায় আর্থিক চাপে পড়েন নির্মাতা।

এমন পরিস্থিতিতে প্রযোজক যখন বাকি পারিশ্রমিক পরিশোধের কথা তোলেন, তখনই তা নিতে অস্বীকৃতি জানান শাহরুখ খান। তিনি জানান, এই অর্থ অন্যভাবে উপার্জন করা তার পক্ষে সম্ভব, কিন্তু প্রযোজককে তা দিতে গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে যা তিনি চাননি।

Recommended For You