
রাজধানীর পল্লবীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ন্যাচারাল ও আর্টিফিশিয়াল ফুল এবং উপহারের নতুন প্রতিষ্ঠান “ঘাসফড়িং ন্যাচরাল-আর্টিফিশিয়াল ফ্লাওয়ারস এন্ড গিফট কর্নার”। শুক্রবার বিকালে উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি পথচলা শুরু করে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত অতিথিরা জানান, “ঘাসফড়িং” শুধু একটি ফুলের দোকান নয়, এটি ভালোবাসা, সৌন্দর্য ও অনুভূতির এক নতুন ঠিকানা। প্রিয় মানুষকে হাসি উপহার দেওয়া, সম্পর্ককে আরও রঙিন করা এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক ও কৃত্রিম ফুলের পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় গিফট আইটেম নিয়ে সাজানো হয়েছে তাদের কর্নার। মানসম্মত পণ্য ও ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মাধ্যমে ক্রেতাদের মন জয় করাই তাদের মূল লক্ষ্য। “ঘাসফড়িং” এসএমবির একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা এই গিফট কর্নারটি ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে আগ্রহ তৈরি করেছে।




