বরগুনায় ইয়াবা সেবনরত অবস্থায় আটক ১

বরগুনায় ইয়াবা সেবনরত অবস্থায় একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা। আটক ব্যাক্তির নাম কমলেশ চন্দ্র মিস্ত্রী (২৮), সে বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার যাদব চন্দ্র মিস্ত্রীর ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বদরখালী মিস্ত্রী বাড়ীর যাদব চন্দ্র মিস্ত্রির বাড়ির বারান্দায় ইয়াবা সেবনরত অবস্থায় কমলেশ চন্দ্র মিস্ত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা অফিস। এসময় তার সঙ্গে ৩ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড ও ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এবিষয়ে বরগুনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হামিমুর রশীদ বলেন, তাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী এলাকায় অভিযান চালিয়ে কমলেশ চন্দ্র মিস্ত্রী নামের একজনকে গ্রেফতার করে। কমলেশের কাছ থেকে ৩ পিস ইয়াবা জব্দ করে ধ্বংস করা হয়।

 

 

খান নাঈম/মানবকাল

Recommended For You